হোম > খেলা > ফুটবল

২৪ এপ্রিল শুরু হচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে নাটমেগের আয়োজনে কর্পোরেট প্রতিযোগিতা ‘অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ শুরু হবে আগামী ২৪ এপ্রিল।

বর্তমানে বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়ন, নীতিনির্ধারণী বিষয়ক সহায়তা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগকে একই ছাতার নিচে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এফআইসিসিআই। ২০২৫ সালের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার বিশাল পরিসরে আসন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০টি শীর্ষ মানের বহুজাতিক প্রতিষ্ঠান। গুলশানে এফআইসিসিআই সেক্রেটারিয়েটে ক্যাপ্টেন ও ম্যানেজারদের একটি সভার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের অধিনায়ক, ম্যানেজার, স্পন্সর, আয়োজক এবং শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক এবং অভিজ্ঞ বাণিজ্য, প্রযুক্তি ও নীতি বিশ্লেষক টি.আই.এম. নুরুল কবির; নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম; রবি আজিয়াটা পিএলসি-এর পরিচালক (ফাইন্যান্স) এবং রবি রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মইন উদ্দিন রিয়াদ; সিঙ্গার-বেকোর ব্যবস্থাপক নাজমুস সাকিব; ব্যাকপেজ পিআর-এর পরিচালক সাব্বির ফেরদৌস এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড-এর ট্রেড মার্কেটিং স্পেশালিস্ট মেজবাহ উল ইসলাম।

এবারের টুর্নামেন্টে মোট ৫০টি ম্যাচ হবে। এই ম্যাচগুলো টানা ১৬টি ম্যাচ ডে জুড়ে ২৪ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত নাটমেগ ফিল্ড, মাদানী অ্যাভিনিউ, ঢাকায় হবে। প্রথমে গ্রুপ পর্ব দিয়ে শুরু হয়ে পরে নকআউট পর্বে গড়াবে এই প্রতিযোগিতা। এতে কাপ ও প্লেট- দুই ধরনের সেগমেন্ট থাকছে।

গত আসরে ফুডপান্ডা কাপ চ্যাম্পিয়ন এবং ডিএইচএল রানার-আপ হয়েছিল, সেইসঙ্গে প্লেট শিরোপা জিতেছিল আমান বাংলাদেশ ও রানার-আপ ছিল গ্রামীণফোন। এই টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক, কো-স্পন্সর সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে ব্যাকপেজ পিআর। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা