হোম > খেলা > টেনিস

ট্রাম্পকে হারালেন ইরানি তারকা ভাফায়েই

স্নুকার বিশ্ব চ্যাম্পিয়নশিপ

আমার দেশ অনলাইন

হোসেইন ভাফায়েই। ছবি: আল-জাজিরা

বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে বড় ধরনের অঘটন ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ইরানের হোসেইন ভাফায়েই। আসরের শীর্ষ বাছাই জুড ট্রাম্পকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন তিনি। চলমান যুদ্ধের কঠিন সময়ে নিজের এই জয়কে দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন ‘প্রিন্স অব পার্সিয়া’ খ্যাত এই তারকা।

গত সোমবার শেফিল্ডের ক্রুসিবল থিয়েটারে অনুষ্ঠিত ম্যাচে স্নুকারের এক নম্বর তারকা জুড ট্রাম্পের বিপক্ষে ১৩-১২ ব্যবধানে জয় পান ভাফায়েই।

ক্যারিয়ারের অন্যতম সেরা এই জয়ের পর তিনি জানান, গত কয়েক মাসের যুদ্ধ পরিস্থিতিতে মানসিকভাবে তিনি বেশ বিপর্যস্ত ছিলেন। এমনকি টুর্নামেন্টে অংশ নেবেন কি না, তা নিয়েও দ্বিধায় ছিলেন ৩২ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা এই খেলোয়াড়।

ম্যাচ শেষে ভাফায়েই বলেন, ‘আমি আমার দেশের মানুষের জন্য লড়াই করতে চেয়েছি। আমার স্নুকার স্টিকের (কিউ) মাধ্যমে অন্তত তাদের জন্য কিছুটা সুখবর আনতে চেয়েছি। আমি চেয়েছি বিশ্বকে দেখাতে যে ইরানের পতাকা এখনো সেখানে আছে, যদিও আপনি এটি উড়াতে পারবেন না।’

কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে আসা ভাফায়েই এই প্রথম বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলেন। যুদ্ধকবলিত দেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিজের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

মার্কিন স্বপ্ন বনাম জার্মান দেয়াল

সাবালেঙ্কার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন রিবাকিনা

ছোট পর্দায় ইউএস ওপেনের ফাইনালের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

ঝেংয়ের অবিশ্বাস্য কামব্যাক

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

২০ বছর পর প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

অলিম্পিক চ্যাম্পিয়নের সঙ্গে রোবটের টেবিল টেনিস লড়াই

ইউএস ওপেনে সর্বোচ্চ প্রাইজমানি