হোম > খেলা > টেনিস

১৯ বছরের বিস্ময়বালক থামালেন জোকোভিচের স্বপ্নযাত্রা

স্পোর্টস ডেস্ক

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন আরও দীর্ঘ হলো নোভাক জোকোভিচের। ২০২৩ সালের ইউএস ওপেনে ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের পর থেকে আর কোনো মেজর শিরোপা জিততে পারেননি সার্বিয়ান কিংবদন্তি। এবার ফ্রেঞ্চ ওপেনেও হতাশার সঙ্গী হলো তার।

রোলাঁ গারোর তৃতীয় রাউন্ডে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা জোয়াও ফনসেকার কাছে হেরে বিদায় নিয়েছেন জোকোভিচ। বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের বিদায়ের পরদিনই টুর্নামেন্ট ছাড়তে হলো ২৪ গ্র্যান্ড স্লামের মালিককে।

ম্যাচের শুরুটা অবশ্য জোকোভিচের পক্ষেই ছিল। প্রথম দুই সেট জিতে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ফনসেকা। প্রায় পাঁচ ঘণ্টার লড়াই শেষে ৪ ঘণ্টা ৫৩ মিনিটে ম্যাচ জিতে নেন ব্রাজিলের এই কিশোর।

২৮তম বাছাই ফনসেকা ২-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ গেমে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেন।

রোলাঁ গারোর চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ হবেন দুইবারের রানার্সআপ ক্যাসপার রুড অথবা যুক্তরাষ্ট্রের টমি পল।

ক্যারিয়ারের অন্যতম বড় জয় পাওয়ার পর উচ্ছ্বাস লুকাননি ফনসেকা। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি আসলে জয়ের কথা ভাবিনি। শুধু নিজের খেলাটা খেলে গেছি এবং কোর্টে সময়টা উপভোগ করেছি। জোকোভিচের মতো একজনের বিপক্ষে প্রথমবার খেলা ছিল দারুণ অভিজ্ঞতা। আমি শুধু প্রতিটি পয়েন্টে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”

এই হারে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও অন্তত একটি মেজর টুর্নামেন্ট পর্যন্ত বাড়ল। অন্যদিকে ফনসেকা জানিয়ে দিলেন, টেনিসের ভবিষ্যৎ তারকাদের তালিকায় তার নামও জোরালোভাবেই লিখে রাখতে হবে।

শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

মার্কিন স্বপ্ন বনাম জার্মান দেয়াল

সাবালেঙ্কার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন রিবাকিনা

ছোট পর্দায় ইউএস ওপেনের ফাইনালের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

ঝেংয়ের অবিশ্বাস্য কামব্যাক

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

২০ বছর পর প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

অলিম্পিক চ্যাম্পিয়নের সঙ্গে রোবটের টেবিল টেনিস লড়াই

ইউএস ওপেনে সর্বোচ্চ প্রাইজমানি