হোম > বিশ্ব > আফ্রিকা

ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

আমার দেশ অনলাইন

সংঘাতকবলিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। খবর বার্তা সংস্থা এএফপির।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোয় ইবোলা মোকাবিলায় নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯ শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে কোনো নতুন তথ্য দেননি।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরে তরল পদার্থের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এ রোগে তীব্র রক্তক্ষরণ ও বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে। 

গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার দেশটিতে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে বলে জানা গেছে, যার কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

গত শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্য আফ্রিকার এই দেশের তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।

গত অর্ধশতকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এসআর

আইভরি কোস্টে বন্যায় ৫৯ জনের প্রাণহানি

বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, গ্রেপ্তার ৯ শতাধিক

সহিংসতার মুখে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন মালাউই নাগরিকেরা

ভাষার টানাপোড়েনে কেনিয়ার শিক্ষাব্যবস্থা

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর লাশ

কীভাবে ধ্বংসযজ্ঞে পরিণত হলো সুদানের জংলেই অঞ্চল

ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জনের মৃত্যু

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মিশরে মরুভূমির বুকে ছুটছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মনোরেল

অ্যাঙ্গোলায় অবৈধ সোনার খনিতে ধস, নিহত ২৮