হোম > বিশ্ব > আফ্রিকা

ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াবেন না সিসি, ২০৩০ সালেই বিদায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ২০৩০ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে। ক্ষমতায় থাকার সময় বাড়াতে দেশটির সংবিধানে কোনো পরিবর্তন আনা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটি যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মিসরের এই প্রেসিডেন্ট।

শনিবার দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত মিসরীয় সামরিক একাডেমির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সিসি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সিসি বলেন, ‘২০৩০ সালেই আমার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত।’

মিসরের সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না উল্লেখ করে তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির লঙ্ঘন ঠেকানোর ওপর গুরুত্ব দেন। তার ভাষ্য, সাংবিধানিক ব্যবস্থা, গণতন্ত্র ও রাষ্ট্রের মৌলিক ভিত্তি সুরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা সংবিধানেই নির্ধারিত রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমি মিশর রাষ্ট্রকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে যাব না, যতক্ষণ না এটি দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সক্ষম মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। তিনি উল্লেখ করেন যে, মিশরীয় সামরিক একাডেমির মাধ্যমে বর্তমানে নতুন প্রজন্মের নেতাদের প্রস্তুত করা হচ্ছে।

সৌদি আরবের পাশে থাকার ঘোষণা

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির অনুরোধ অনুযায়ী যেকোনো পদক্ষেপ নিতে মিসর প্রস্তুত বলেও জানান সিসি। তিনি বলেন, ‘সৌদি আরবকে সুরক্ষিত রাখতে আমরা যেকোনো পদক্ষেপ নেব।’ এ ধরনের পদক্ষেপের অনুরোধ এলে অনুমোদন নিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করবেন বলেও জানান তিনি।

উপসাগরীয় দেশগুলোর প্রতি সমর্থন জানিয়ে সিসি বলেন, ‘আমাদের ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড রক্ষা ও প্রতিরক্ষায় আমরা দৃঢ়ভাবে পাশে রয়েছি।’

সূত্র: মিডল ইস্ট আই।

এক বছরে আমাজনে বন উজাড় কমেছে ৪২ শতাংশ

গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২

ইবোলা ঠেকাতে তৎপর কেনিয়া, রাজধানীর বাইরে প্রস্তুতি নিয়ে প্রশ্ন

এক দ্বীপেই কচ্ছপ ১ লাখ ৮০ হাজার

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১৩৯

জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিবিয়ায়

আফ্রিকার নারীদের স্বার্থ বিবেচনায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থা সংস্কারের আহ্বান

নোবেল পুরস্কারের খবর বিশ্বাসই করতে পারেননি পিল্লাই, ভেবেছিলেন কৌতুক

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি নিয়ে রসিকতা করলেন পিল্লাই

সরকারের সমালোচনায় কারাবন্দি সোমালি নারী মুক্ত