হোম > বিশ্ব

দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আতিকুর রহমান নগরী

দুবাই এয়ার শোতে উড়ন্ত প্রদর্শনীর সময় ভারতের বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান শুক্রবার বিকেলে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। ইন্ডিয়ার এয়ার ফোর্স (আইএএফ) নিশ্চিত করেছে, পাইলট গুরুতর আহত হয়ে নিহত হয়েছেন।

আইএএফের বিবৃতিতে বলা হয়েছে, "দুবাই এয়ার শো চলাকালে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়। পাইলট গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভারতের বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঘটে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নির্মিত এক আসনের হালকা যুদ্ধবিমানটি হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে পড়তে থাকে। পাইলট ‘নেগেটিভ জি-ফোর্স’ বাঁক থেকে সঠিকভাবে বের হতে ব্যর্থ হন। কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণের মতো ধোঁয়ার মেঘ উঠতে দেখা যায়।

এটি বিশ্বের অন্যতম বড় এয়ার শোতে ঘটে এমন দুর্ঘটনা। এ বছরের শোতে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বড় অর্ডারসহ গুরুত্বপূর্ণ ঘোষণা আসার কথা ছিল।

এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমীরে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম উড্ডয়নের পর ২৩ বছরে এটি তেজসের প্রথম মারাত্মক দুর্ঘটনা। সেই সময় পাইলট ইজেকশন সিট ব্যবহার করে বেঁচে যান।

তেজস ৪.৫ প্রজন্মের বহুমুখী হালকা যুদ্ধবিমান, যা আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকট-অভিযান পরিচালনায় সক্ষম। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ‘মার্টিন-বেকার জিরো-জিরো ইজেকশন সিট’, যা শূন্য উচ্চতা ও শূন্য গতিতেও কার্যকর।

ভারতের যুদ্ধবিমান বহর আধুনিকায়ন ও বিদেশি নির্ভরতা কমানোর লক্ষ্যে তেজস প্রকল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৬ সালে প্রথম তেজস স্কোয়াড্রন ‘ফ্লাইং ড্যাগারস’ ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়।

এসআর

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৬

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

অস্ট্রেলিয়ায় প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

কেন ২০ জুনকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে বেছে নিল বিজেপি সরকার