হোম > বিশ্ব

আজ বিশ্ব সাইকেল দিবস

আমার দেশ অনলাইন

আজ বুধবার (৩ জুন), বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সাইক্লিং সংগঠন সচেতনতামূলক কর্মসূচি ও সাইকেল র‌্যালির আয়োজন করেছে।

বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব এই বাহনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। সাইকেল ব্যবহারের মাধ্যমে বায়ুদূষণ কমানো, যানজট কমানো এবং মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

এই দিবস প্রবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি সাইকেলের উপকারিতা তুলে ধরতে একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘের মাধ্যমে সাইকেলের জন্য একটি আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি অর্জন করা।

২০১৫ সালে একটি একাডেমিক প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এ প্রস্তাবে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ সমর্থন দেয় এবং প্রায় ৫৬টি দেশ সহপৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়।

বিশেষজ্ঞদের মতে, টেকসই ও স্বাস্থ্যকর নগরজীবন গড়ে তুলতে সাইকেল একটি কার্যকর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন মাধ্যম। তাই বিশ্ব সাইকেল দিবস শুধু একটি উদযাপনের দিন নয়, বরং পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি বৈশ্বিক অঙ্গীকারেরও প্রতীক।

এসআর

হাসপাতালে ইসরাইলি হামলায় পাকিস্তান-সৌদি-তুরস্কসহ ১৮ দেশের নিন্দা

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান

লেবাননের প্রেসিডেন্টসহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এরদোয়ানের ছেলের বৈঠক

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

হঠাৎ কাতার-তুরস্ক প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে কী

হরমুজে মার্কিন এমকিউ-১ শিকারি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভারতে মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া বুলডোজারকেই ব্র্যান্ড বানাচ্ছেন ‘বুলডোজার বাবা’

ফিলিস্তিনে বিয়ে-সংবর্ধনা এমনকি জানাজাতেও চলছে ইসরাইলি বাহিনীর হামলা

সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ লেবানন, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান