হোম > বিশ্ব

সৌদি আকাশসীমায় বিমান চলাচলে হুথিদের সতর্কবার্তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের আকাশসীমা দিয়ে চলাচলকারী বিমানগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রিত একটি সামুদ্রিক সমন্বয় সংস্থা। হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর এ সতর্কবার্তা দেওয়া হলো।

হুথিদের নিয়ন্ত্রিত ওই সংস্থা বলেছে, সৌদি আরবের ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে দেশটির আকাশসীমা নিরাপদ থাকবে না। তবে সতর্কবার্তায় উড়োজাহাজ চলাচলে সম্ভাব্য ঝুঁকির বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযান শুরু হয়েছে। দেশটির সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি আল জাজিরাকে বলেছেন, সামরিক অভিযানের প্রথম ধাপে বাব আল-মান্দাব প্রণালি ও বন্দরনগরী মোখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, হুথিদের পরাজিত করতে সরকারি বাহিনী ‘সঠিক পথে’ এগোচ্ছে। ইয়েমেনের সব প্রদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

আল-সাবরি বলেন, হুথিদের বিরুদ্ধে সমন্বিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং শিগ্‌গিরই সরকারি নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রচেষ্টা আরো জোরদার করা হবে।

সূত্র: ডন

এমএমআর

পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্মসূচির ডাক ককরোচ পার্টির

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গ্রেপ্তার হতে পারেন ককরোচ পার্টির শীর্ষ নেতারা

সীমান্ত নজরদারি ও ড্রোন প্রতিরোধে ইইউর ১৩ কোটি ইউরো বরাদ্দ

নারী সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ, মামলার দাবিতে বিক্ষোভ করায় আটক ১৮