হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৭ বিস্ফোরণ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে কালো ধোঁয়া এবং খুব নিচ দিয়ে বিমান উড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিস্ফোরণের শব্দে লোকজন রাস্তায় ছুটে আসে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন, ভেনেজুয়েলা হামলা শিকার হয়েছে। এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।

আর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বেশ কয়েকটি স্থান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং বিমান হামলার সাইরেন শোনা যায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাদক চোরাচালান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তিনি। তার অভিযোগ, নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ অভিযানের মাধ্যমে তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

আরএ/এসআই

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি