হোম > বিশ্ব

আজারবাইজানের বিমান দুর্ঘটনায় রাশিয়ার দায় স্বীকার, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি

আতিকুর রহমান নগরী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে আজারবাইজানের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করেছেন। বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে তিনি ঘটনাটিকে এক মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুতিন জানান, দুর্ঘটনার দিন সকালে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের জন্য দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার একটি বিমান থেকে কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি বিমানে আঘাত করেনি, তবে বিস্ফোরণের অভিঘাতের কারণেই দুর্ঘটনা ঘটতে পারে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়ার বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাইলটকে রাশিয়ার মাখাচকালা বিমানবন্দরে জরুরি অবতরণের পরামর্শ দিয়েছিল। কিন্তু পাইলট নিজ গন্তব্যে ফিরে যাওয়ার চেষ্টা করেন এবং কাজাখস্তানে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

পুতিন প্রতিশ্রুতি দেন যে রাশিয়া নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ড আইন অনুযায়ী মূল্যায়ন করা হবে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এর আগে রাশিয়াকে দুর্ঘটনার প্রকৃত কারণ গোপন করার অভিযোগ করেছিলেন। তবে পুতিনের স্বীকারোক্তির পর আলিয়েভ রাশিয়ার দেওয়া তথ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি এমব্রেয়ার ১৯০ বিমান দুর্ঘটনায় ৬৭ জন আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হন। বিমানটি মূলত দক্ষিণ রাশিয়ার গ্রোজনি শহরে অবতরণের কথা ছিল, কিন্তু রুট পরিবর্তন করে কাজাখস্তানে অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ