হোম > বিশ্ব

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।

মঙ্গলবার দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, প্রবল বাতাসে প্রায় ১.৫ মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। উদ্ধার হওয়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

এলাকাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রায়ই এই পথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি