হোম > বিশ্ব

তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগে নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

তুরস্কের কাছে অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি এফ–৩৫ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

তুরস্ক ও ইসরাইলের মধ্যে তিক্ত সম্পর্ক রয়েছে। তুরস্কের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা করছেন ইনরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রি না করার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন তিনি। তার মতে, এরফলে ইসরাইল বিপদে পড়বে।

বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প তাকে অবহিত করেছেন।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ