হোম > বিশ্ব

ট্রাম্পকে বিরল খনিজ দেখালেন পাকিস্তানের সেনাপ্রধান

আতিকুর রহমান নগরী

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠকের এক নতুন ছবি প্রকাশ পেয়েছে।

ছবিতে দেখা যায়, মুনির একটি খোলা কাঠের বাক্সে রাখা বিরল খনিজ পদার্থ ট্রাম্পকে দেখাচ্ছেন। পাশে সামান্য হাসি মুখে দাঁড়িয়ে আছেন শেহবাজ শরীফ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ট্রাম্প গত বৃহস্পতিবার শরিফ ও মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ছয় বছরের মধ্যে এই প্রথম কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে হোয়াইট হাউস সফর করেন শাহবাজ শরিফ। এ ছাড়া মুনির গত জুনে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্তে বৈঠক করেন। তবে নতুন এই ছবিটি কখনকার বৈঠকের, তা উল্লেখ করেনি এনডিটিভি।

বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বলে জানা গেছে।

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত