হোম > বিশ্ব

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ১৬ ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান।

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে আল-কার্দ আল-হাসান, বায়ত আল-মাল ও তাদের শীর্ষ নেতারাও রয়েছেন। আল-কার্দ আল-হাসান একটি অলাভজনক আর্থিক প্রতিষ্ঠান, যা মানুষকে সুদবিহীন ঋণ দেয়। এটি হিজবুল্লাহ পরিচালিত বহু দাতব্য সংস্থার মধ্যে একটি, এর মধ্যে স্কুল, হাসপাতাল এবং স্বল্পমূল্যের মুদি দোকানও রয়েছে।

যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মার্কিন মিত্রদের নিয়ে গঠিত ‘টেররিস্ট ফাইন্যান্সিং টার্গেটিং সেন্টার’ এই নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের মে মাসে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।

সূত্র: আলজাজিরা

আরএ

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার