হোম > বিশ্ব

বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আফগানিস্তানকে ট্রাম্পের হুমকি

আতিকুর রহমান নগরী

ছবি: ফক্স নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে দেশটির জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা করছে। বিমান ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য সেনা পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় সময় শনিবার ট্রাম্প তার সামজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন ‘যদি আফগানিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।’

তবে দেশটি কী পরিণতির মুখোমুখি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।

এরআগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন যে প্রশাসন আফগানিস্তানে সাবেক মার্কিন বিমানঘাঁটি বাগরাম তালেবানদের কাছ থেকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, ‘আমরা এটি ফেরত পেতে চাই। আমরা সেই ঘাঁটিটি চাই, কারণ এর অবস্থান অত্যন্ত কৌশলগত- চীনের খুব কাছেই।’

তবে বিমানঘাঁটি পুনরুদ্ধারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে তালেবান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রকে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, আলোচনা করবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কোনো অংশেই থাকবে না’।

২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির