হোম > বিশ্ব

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

শীতের মৌসুমে ভারতের উত্তরাখণ্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দানাবল। ‘ভ্যালি অব ফ্লওয়ার্স’ হিসেবে খ্যাত নন্দাদেবী জাতীয় উদ্যানে জানুয়ারির শুরুর দিকে দানাবল শুরু হয়। দাবানলে বনভূমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে কিছু কিছু এলাকার দানাবল।

আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তা করছে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার। বন কর্মকর্তা ও আবহাওয়াবিদেরা দানাবলের জন্য স্বাভাবিকের চেয়ে শুষ্ক আবহাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এ বছর উত্তরাখণ্ডে প্রায় কোনো তুষারপাত হয়নি এবং খুব কম বৃষ্টিপাত হয়েছে। শুষ্ক গাছপালা ও বনের মাটিতে আর্দ্রতা কম থাকায় দাবানল ছড়িয়ে পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এ ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণ বেড়ে গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো