হোম > বিশ্ব

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ধরা হয়েছে ২১০ কোটি ডলার। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহে কয়েক বছর লেগে যেতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কানাডা ও ইউরোপীয় মিত্রদের অর্থায়নে এ ক্রয় সম্পন্ন হবে। এতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। জার্মানি, কানাডা ও নরওয়ের অনুদানসহ ইউরোপীয় ইউনিয়নের সহায়তা তহবিল থেকে এ অর্থের জোগান দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন হবে এ চুক্তির প্রধান ঠিকাদার।

শুক্রবার রাতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানালেও জেলেনস্কি বলেন, ইউক্রেনের এখনই এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন। রাশিয়া শীতের আগে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করেছে। গত দুই সপ্তাহে বিদ্যুৎব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ৩০টির বেশি হামলা চালিয়েছে মস্কো।

এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন পেতে প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছিলেন জেলেনস্কি। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েনও তৈরি হয়েছিল।

এদিকে, বৈশ্বিক চাহিদা ও সরবরাহসংকটের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বছরে মাত্র ৬০০ ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়। নতুন করে উৎপাদনের জন্যই এ ক্রয়াদেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দ্রুত ইউক্রেনের হাতে এসব ক্ষেপণাস্ত্র পৌঁছানোর সম্ভাবনা কম।

সূত্র: বিবিসি

আরএ

সরকার গঠনে ইসরাইলের অচলাবস্থা কাটবে কীভাবে

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

হরমুজে প্রতি রাতে অভিযান, বাড়তি চাপে মার্কিন কর্মীরা

এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন

হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম

সামরিক উপায়ে ইরান যুদ্ধ বন্ধ সম্ভব নয়, জার্মান চ্যান্সেলর

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান