হোম > বিশ্ব

ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে নিহত ৮

স্টাফ রিপোর্টার

ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আহত হয়েছেন আরও চারজন। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিশাখাপতনমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়েই একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।

রাজ্যের ধর্মস্থান বিষয়ক দফতরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া উচিত নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

এই দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা।

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার