হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত এবং আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার এ কথা নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) বাসিল সুইদ। তিনি সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের চালক হিসেবে কর্মরত ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে তার জ্বালানি ভরার ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুইদ।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

একই ঘটনায় আইডিএফের একজন সেনা আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় শনিবার ভোরে এক ইসরাইলি সেনা নিহত ও আহত আরো ১৩ জন। এছাড়া শুক্রবার একই এলাকায় হিজবুল্লাহর হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হন।

আরএ

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন