হোম > বিশ্ব

গাজা চুক্তি ভঙ্গ করলে ট্রাম্পের রোষানলে পড়বেন নেতানিয়াহু

বললেন মার্কিন কর্মকর্তা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইসরাইলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বৃহস্পতিবার ইসরাইলের চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদক বারাক রাভিদ বলেন, ওই মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন, ‘নেতানিয়াহু যদি চুক্তি ভঙ্গ করেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প তাকে একদমই ছাড়বেন না।’

মার্কিন ওই কর্মকর্তা আরো বলেন, ইসরাইলি পার্লামেন্ট নেসেট গত বুধবার দখলকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তকরণ সংক্রান্ত দুটি প্রস্তাবনার প্রাথমিক অনুমোদন দিয়েছে বলে শোনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হতবাক হন। ইসরাইলে কূটনৈতিক সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।

এ বিষয়ে তেল আবিবের বেন গুরিয়ন এয়ারপোর্টে সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘যদি এটি রাজনৈতিক নাটক হয়, তবে এটি অত্যন্ত বোকামি। ব্যক্তিগতভাবে আমি এতে ক্ষুব্ধ।’

একজন ইসরাইলি কর্মকর্তাও চ্যানেল ১২-কে জানান, পার্লামেন্টে এই ভোটাভুটির কারণে যে কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে তা নেতানিয়াহুকে কয়েক দিন আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।

আরএ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

ভারতের ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ শেখ বংশীয় মুসলিমদের নাম

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস