হোম > বিশ্ব

ইরানকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইরানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ এবং এতে বহু মানুষের প্রাণহানির খবরে মহাসচিব গভীরভাবে মর্মাহত।

গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ইরানি নাগরিকেরা যেন ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণভাবে তাদের দাবি ও অভিযোগ জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ইরানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে জাতিসংঘ মহাসচিব ইন্টারনেটসহ যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানান।

উল্লেখ্য, লন্ডনভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি রিয়ালের বড় ধরনের দরপতন ও গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, এ পর্যন্ত প্রায় ৪৯০ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান সরকার হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।

এসআর/এসআই

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি