হোম > বিশ্ব

ইসরাইল ঘৃণ্য শক্তিতে পরিণত হয়েছে: খামেনি

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি বলেছেন, ইসরাইল বিশ্বের মধ্যে ঘৃণিততম শক্তিতে পরিণত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে বক্তব্য রাখেন নেতানিয়াহু। তার বক্তব্যের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধিরা সম্মেলনের অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। প্রায় শূন্য অধিবেশন কক্ষে বক্তব্য দেন নেতানিয়াহু।

শূন্য অধিবেশন কক্ষে নেতানিয়াহুর বক্তব্যের একটি ছবি যুক্ত করে এক্সের পোস্টে আয়াতুল্লাহ খামেনি লেখেন, ‘আজ শয়তান জায়নবাদী গোষ্ঠী বিশ্বের ঘৃণিততম ও একাকীতম শক্তিতে পরিণত হয়েছে।’

শুক্রবার জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরাইল কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মূলত হামাসের ‘সন্ত্রাসী তৎপরতা’-কেই পুরস্কৃত করা হবে।

নেতানিয়াহুর মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে বাইরে চলে যান। ইরানের প্রতিনিধিরা তাদের আসনে ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি শিশুদের ছবি প্রদর্শন করে রেখে যান।

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে