হোম > বিশ্ব

হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

আল-জাজিরা

ছবি: এএফপি

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা ‘ হতাহত’ হয়েছে বলে জানিয়েছে তারা। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল-নুজাইলি আরো বলেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে। পাশাপাশি অভিযানে অর্জিত সাফল্য ধরে রেখেছে তারা। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।

ইয়েমেন সরকার গত রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয়। ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের ভূখণ্ড পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য।

তবে হামলা ও হুথি যোদ্ধাদের হতাহত হওয়ার বিষয়ে সরকারের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এএম

দিল্লিতে ককরোচদের বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন ও ইসরাইলি যুদ্ধাপরাধীদের সুরক্ষা দিচ্ছেন ট্রাম্প

বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট-রেল বন্ধ, ৪০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

পাকিস্তানের ‘বন্ধু’ তুরস্ককে কেন কাছে টানছে ভারত

হুথিদের থামাতে ইরানের সহায়তা চায় যুক্তরাষ্ট্র

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের