হোম > বিশ্ব

ইরানে পাহলভির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষমতাচ্যুত সবশেষ শাহর ছেলে রেজা পাহলভির নেতৃত্ব ইরানি জনগণ মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রেজা শাহ খুবই ভদ্র মানুষ, তবে ইরানে তিনি কতটা সমর্থন পাবেন, তা নিশ্চিত নয়। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে নির্বাসনে থাকা ইরানের অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ হচ্ছেন রেজা পাহলভি।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে তিনি খুব ভালো করছেন, কিন্তু আমি জানি না তিনি তার নিজের দেশের মধ্যে কতা গ্রহণযোগ্য হবেন।’ ট্রাম্প আরো বলেন, ‘আমরা এখনো সেই পর্যায়ে নেই। আমি জানি না ইরান তার নেতৃত্ব গ্রহণ করবে কিনা। অবশ্যই যদি তারা তা করে, তবে আমার জন্য তা ভালো হবে।’

এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। এবার তার মন্তব্যে আরো স্পষ্টভাবে পাহলভির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে এলো।

১৯৬০ সালে তেহরানে জন্মগ্রহণকারী পাহলভিকে ছোটবেলায় যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছিল, কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে তার শাসনের সম্ভাবনা শেষ হয়ে যায়।

পাহলভি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান