হোম > বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ২০৬ শিশু-কিশোরের মৃত্যু

আমার দেশ অনলাইন

ইরান জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ১৮ বছরের কম বয়সি ২০৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ হাজার ৪০১ জন।

বুধবার এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে হওয়া হামলায় নিহতদের মধ্যে ২২৭ জন নারী। আহত হয়েছেন আরো ৩ হাজার ৩২৯ জন।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে আহত ১ হাজার ১১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং ১৯ হাজার ৫০৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলায় মোট মৃতের সংখ্যা জানায়নি।

বিবৃতি অনুসারে, এই হামলায় ১৮ জন স্বাস্থ্যকর্মী নিহত ও ১০১ জন আহত হয়েছে এবং ৩৬টি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে উল্লেখ করা হয়, হামলার কারণে ছয়টি হাসপাতাল খালি করা হয়েছে এবং ৪৭টি জরুরি ঘাঁটি, ৩৭টি চিকিৎসাকেন্দ্র ও ১৮০টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ আক্রমণ শুরু করার পর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে, যাতে এ পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছে।

ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরাইল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র