হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

আতিকুর রহমান নগরী

ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। তেহরানে শুক্রবার ভোররাতে চালানো হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি। এই হামলায় নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানীসহ আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

প্রেস টিভি জানায়, তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (বিপ্লবী গার্ড) সদর দপ্তরে হামলা হয়েছে। ইরানিয়ান আর্মড ফোর্সেসের কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদও এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানসি এবং ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি।

ইসরাইলের হামলায় তেহরানের আবাসিক এলাকা এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নাতাঞ্জ, খোরামাবাদ, খোন্দাব এবং আরো বেশ কিছু স্থানে হামলা চালানো হয়।

তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন, তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন প্রয়োজন, ততদিন এমন হামলা চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরএ

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন