হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় একদিনে নিহত ৭৫

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। হামলায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে আরো ৭৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন। খবর আল জাজিরার।

গাজা সিটি দখলে অব্যাহতভাবে বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। নির্বিচারে বোমাবর্ষণের ফলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছেন এখানকার বাসিন্দারা। উপত্যকার কোথাও নিরাপদ স্থান বলতে আর কিছুই অবশিষ্ট নেই।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতোমধ্যেই গাজা সিটিকে ‘আতঙ্কের নগরী’ হিসেবে অভিহিত করেছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজনই শিশু।

ইসরা আল-বাসুস নামে একজন জানান, ‘আমি ও আমার সন্তানরা তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ল, আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল।’

এছাড়া গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

শুজাইয়ায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। আর জেইতুনে ধ্বংসস্তূপ থেকে আল-ঘাফ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটি দখলে গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে মারা গেছেন প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি।

এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ