হোম > বিশ্ব

ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করেন, দাবি ইসরাইলি মন্ত্রীর

আমার দেশ অনলাইন

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দাবি করেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করে। এখানে ইসরাইলি সরকারের কোনো দোষ নেই। মঙ্গলবার সংসদীয় আলোচনায় তিনি এমন দাবি করেন। তার এ বক্তব্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরাইলের পার্লামেন্টে ইমান খাতিব-ইয়াসিনসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি আইনপ্রণেতা বিতর্ক চলাকালে বলেন, স্মোট্রিচের প্রস্তাবিত খালি জমির ওপর ১ দশমিক ৫ শতাংশ সম্পত্তি কর ফিলিস্তিনিদের ক্ষতিগ্রস্ত করবে। দেশটিতে ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও তা উন্নয়ন করার অনুমতি রাখেন না।

তারা ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা দমনে ব্যর্থ হওয়ায় সরকারকে দায়ী করেন।

এর জবাবে স্মোট্রিচ বলেন, ‘আপনারা একে অপরকে হত্যা করেন, এজন্য সরকার কীভাবে দায়ী?’ তবে স্মোট্রিচের এ মন্তব্যকে ঘৃণ্য ও বর্ণবাদী বলে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।

স্মোট্রিচ বলেন, ‘জনগণকে হত্যা বন্ধ করতে শিক্ষিত করে তুলুন। আসুন সন্ত্রাসের নিন্দা ও সহিংসতার নিন্দা দিয়ে শুরু করি। হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে সংজ্ঞায়িত করি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলজুড়ে প্রধানত ফিলিস্তিনি শহর ও গ্রামে প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। গত মাসে সাখনিন ও তামরা থেকে বিক্ষোভ শুরু হয়, পরে অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ে।

বেসরকারি মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভস জানায়, নতুন বছরে এ পর্যন্ত ইসরাইলে ৫১ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ২০২৫ সালে ইসরাইলে হত্যা করা হয়েছিল ২৫২ জন ফিলিস্তিনিকে। এক বছরে ২১৮টি পৃথক ঘটনায় নিহতের এ সংখ্যা নতুন রেকর্ড। গত দশকের তুলনায় নিহতের এই সংখ্যা প্রায় চার গুণ।

আরএ

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক