হোম > বিশ্ব

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গেরিলাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করা হয়েছে।

শুক্রবার কাতাতুম্বো অঞ্চলে এ হামলা চালানো হয়। ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নির্দেশে সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

অঞ্চলটির একজন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিস্ফোরক বোঝাই অন্তত ২০টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়।

প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা সামাজিকমাধ্যম এক্সে বলেন, ‘ইএলএনকে আমি স্পষ্ট করে বলতে চাই, তোমরা যত পুলিশ কর্মকর্তা বা সেনাকে হত্যা করবে, রাষ্ট্রের পূর্ণ ও বৈধ শক্তি ততবার তোমাদের ওপর নেমে আসবে।’

প্রতিরক্ষামন্ত্রী হোর্হে মোরা শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘জনগণের সুরক্ষা নিশ্চিত, নিরাপত্তা জোরদার, ইএলএন ইউনিটগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা ও এসব হামলার জন্য দায়ীদের শনাক্ত করতে’ সামরিক ও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সঙ্গে লড়াই করছে।

দে লা এসপ্রিয়েলা এক মাসেরও কম সময় আগে দায়িত্ব নেওয়ার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বোমা হামলা ও স্থল অভিযান জোরদার করেছেন।

সূত্র: বাসস

আরএ

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

ইউরোপে বিক্ষোভকারীদের ওপর বাড়ছে গোয়েন্দা নজরদারি

জার্মানিতে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

সিরিয়ার বিজয় স্মরণ করা হবে প্রজন্ম থেকে প্রজন্মে

৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, বাড়ছে সুদের বোঝা