হোম > বিশ্ব

মার্কিন চাপ উপেক্ষা করে ভারত-রাশিয়ার চুক্তি

আতিকুর রহমান নগরী

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে একাধিক চুক্তি করেছে ভারত ও রাশিয়া। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব চুক্তিতে স্বাক্ষর করেন।

পুতিন জানান, আলোচনায় দুই দেশের সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে বেশ কিছু নতুন চুক্তি সই হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

রুশ প্রেসিডেন্ট বলেন, তেল, গ্যাস, কয়লা—ভারতের জ্বালানি উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, রাশিয়া সব কিছুরই নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত।

এটি ছাড়া দুই দেশের মধ্যে আর কোন কোন নতুন চুক্তি হয়েছে, তার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

পুতিন জানান, আজকের দিনটি হবে ‘ফলপ্রসূ’। কারণ প্রতিরক্ষা, প্রযুক্তি, বিমান ও মহাকাশ—এসব খাতের বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ভারতীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে প্রতিরক্ষা, জ্বালানি ও শ্রমের গতিশীলতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। নয়াদিল্লি রুশ তেল কেনা অব্যাহত রাখায় এমন কঠোর পদক্ষেপ নেয় ওয়াশিংটন। তাদের দাবি, তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই সফর ভারতের জন্য কূটনৈতিক ভারসাম্যের বড় পরীক্ষা। কারণ দিল্লি একদিকে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধরে রাখতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি চায়; যা তাদের রপ্তানির জন্য অত্যন্ত জরুরি।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ দোনথি বলেন, এই সফর দেখিয়ে দিচ্ছে যে, ভারত পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে থেকেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারও হতে চায়, এটাই বড় কূটনৈতিক চ্যালেঞ্জ।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উত্তেজনার এই সময় পুতিনের ভারতে আসা শুধু প্রতীকী নয়, এটা স্পষ্ট বার্তা যে ভারত-রাশিয়া সম্পর্ককে ওয়াশিংটনের চাপ দিয়ে দমিয়ে রাখা যাবে না। দুই দেশই তা প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে।

ইসরাইল নিয়ে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত হিজাবি নারীর জয়, ইসরাইলে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট

ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চায় উপসাগরীয় দেশগুলো

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী