হোম > বিশ্ব

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ নয়, এ লড়াই মাদকচক্রের বিরুদ্ধে: ট্রাম্প

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ চালাচ্ছে না; তাদের লড়াই মূলত আন্তর্জাতিক মাদকচক্রের বিরুদ্ধে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেন— যুক্তরাষ্ট্র এমন গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা নিজেদের দেশের কারাগার ও মানসিক স্বাস্থ্যপ্রতিষ্ঠান খালি করে মাদকাসক্ত ও মানসিক রোগীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, আগামী ৩০ দিনের মধ্যে দেশটিতে নতুন কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে— এমন সম্ভাবনা হোয়াইট হাউস দেখছে না। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়, কারণ দেশটির অবস্থা আগে স্বাভাবিক করতে হবে। জনগণের ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এসব কর্মকর্তার প্রত্যেকেরই আলাদা দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

এসআর/এসআই

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী