হোম > বিশ্ব

পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার বান্নু জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় পুলিশ, শান্তি কমিটি এবং সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন সন্ত্রাসী নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

গোলাগুলিতে দুজন পুলিশ সদস্য ও দুজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন সাত পুলিশ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক।

ওই এলাকায় বিপুলসংখ্যক সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বান্নু পুলিশকে সহায়তার জন্য লাক্কি মারওয়াত পুলিশ শান্তি কমিটিও সেখানে পৌঁছায়।

পুলিশ সূত্র জানায়, তীব্র গোলাগুলির মধ্যেও পুলিশ সদস্যরা নিরাপদে থানায় পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী এসে যোগ দেয়।

পুলিশ কর্মকর্তাদের মতে, এই অভিযানে দুই প্রধান সন্ত্রাসী কমান্ডার জমারি নূর ও আবদুল্লাহও নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বারাকজাই এলাকায় এখনো বিপুলসংখ্যক সন্ত্রাসী উপস্থিত থাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষ থেমে থেমে গুলিবিনিময় করছে।

আরএ

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ছয় বছর ধরে ভারতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

শত্রু ড্রোন শিকারে তুরস্কের নতুন প্রযুক্তি ‘গোকাল্প’ উন্মোচন

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

ভারতে ককরোচ আন্দোলনে দমন-পীড়নের চিত্র বিশ্ব গণমাধ্যমে

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের