হোম > বিশ্ব

বিশ্বে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক: এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে তার দেশ। বৃহস্পতিবার আংকারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আঞ্চলিক সম্পৃক্ততার ওপর জোর দিয়ে বলকান অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে তুরস্কের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি।

এরদোয়ান জোর দিয়ে বলেন, ‘ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে তুরস্ক আমাদের অঞ্চল এবং তার বাইরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করছে এবং আমরা বলকানদের কখনোই অবহেলা করি না।’

তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন। সার্বিয়ায় তুর্কি বিনিয়োগ সম্প্রসারণের দিকেও ইঙ্গিত করেন এরদোগান ।

তিনি বলেন, ‘২০১৫ সালে সার্বিয়ায় প্রায় ১০০টি তুর্কি-মূলধনী কোম্পানি কাজ করতো, আজ সেই সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে এবং মোট বিনিয়োগের পরিমাণ ৩০ কোটি ডলারে পৌঁছেছে।’

আরএ

মা-বাবাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে পুলিশ, করা হয় হেনস্তা: ধ্রুব রাঠী

ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড় ধাক্কা

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১০৯

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব, কোন দেশের কত জন

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

দিল্লিতে নারী বিক্ষোভকারীদের ওপর হামলা, হিন্দু রক্ষা দলের ৪ জন গ্রেপ্তার

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট