হোম > বিশ্ব

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘হার’, ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ভারত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ড্রোন নির্মাণে আত্মনির্ভরশীলতা বাড়াচ্ছে ভারত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও তুরস্কের সহায়তায় গড়ে ওঠা পাকিস্তানের ড্রোন কর্মসূচির মোকাবিলা করতে ভারত ২৩৪ মিলিয়ন ডলারের (২০ বিলিয়ন রুপি) একটি প্রণোদনা কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে গণমাধ্যমটিকে জানিয়েছেন তিনটি পৃথক সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তা ও একজন শিল্পপতির বরাতে রয়টার্স জানায়, তিন বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় ড্রোন, ড্রোনের যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রতিরক্ষা ড্রোন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সেবা উৎপাদন অন্তর্ভুক্ত থাকবে।

এই কর্মসূচির বিস্তারিত এর আগে প্রকাশিত হয়নি এবং এটি ২০২১ সালে চালু হওয়া ১.২ বিলিয়ন রুপির ক্ষুদ্র প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের চেয়ে অনেক বড়, যা মূলত স্টার্টআপদের সহায়তায় চালু হলেও পুঁজি সংকট ও গবেষণায় বিনিয়োগের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

রয়টার্স এর আগেও জানিয়েছিল, ভারত আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে ধাপে ধাপে ড্রোন শিল্পে ব্যাপক বিনিয়োগ করতে পারে, যা ৪৭০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এ বিষয়ে সরকার ও সামরিক কর্মকর্তারা বলেছেন, এটি হবে ‘ধারাবাহিক পরিকল্পনার অংশ’।

চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে চারদিনের সংঘর্ষে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো ব্যাপকভাবে একে অপরের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে। ওই অভিজ্ঞতা থেকেই ভারত স্বদেশে আরো বেশি ড্রোন উৎপাদনে জোর দিচ্ছে। অবশ্য যুদ্ধের পর দুই দেশই নিজেদেরকে বিজয়ী হিসেবে দাবি করেছে।

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন