হোম > বিশ্ব

বিশ্ববাজারে আরো কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমেছে। জিএমটি সময় ভোর ৪ টা ০৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬৮ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৪৩ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত আরো বাড়তে পারে-এমন উদ্বেগের মধ্যে অক্টোবর মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, ‘গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের পর আজ সকালে এর কিছুটা কারিগরি দরপতন দেখা যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘কূটনৈতিক অগ্রগতির ক্ষীণ আশা এবং সপ্তাহান্তে বড় ধরনের কোনো সামরিক উত্তেজনা না ঘটায়, তেলের দামের ওপর থেকে আপাতত তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

‘কয়েকদিনের মধ্যেই ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

চীন নীতি নিয়ে হোঁচট খাচ্ছে যুক্তরাজ্য, সতর্ক করলেন এমপিরা

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

নতুন যুদ্ধের শঙ্কা বাড়ছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা নেই ইরানের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কাজ করছে ভারতের ভাড়াটে বট বাহিনী

দক্ষিণ লেবাননে নতুন সড়ক নির্মাণ করছে ইসরাইল

অর্থনীতির চোখে জলবায়ু সংকট দেখিয়েছিলেন নোবেলজয়ী নর্ডহাউস