ফের ইরানে হামলার চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন। শনিবার ইসরায়েলি সংবাদ সংস্থা ওয়াইনেট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে, তবে ইসরাইল আবার হামলা চালাবে। এমনকি যুক্তরাষ্ট্রের ইরানের চুক্তি হলেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ‘যদি ইরান ভুল করে এবং তার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও, আমরা হামলা চালাতে সেখানে থাকব।’
কোহেন দাবি করেন, ইসরাইল হামলা না চালালে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করত। তিনি বলেন, ইসরাইলি গোয়েন্দা পর্যালোচনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় এই কর্মসূচি দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই আমাদের সক্ষমতা প্রমাণ করেছি।’
সূত্র: ডন
আরএ