গ্রিস ও ইসরাইল ৩৪০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। তেলআবিবে সোমবার ‘অ্যাকিলিস শিল্ড’ নামের এই চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। এই চুক্তির লক্ষ্য বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা তৈরি।
২৩ জুলাই গ্রিক সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক পরিষদ এই চুক্তিটি অনুমোদন করে।
গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি এক প্রতিবেদনে জানায়, এই ব্যবস্থাটি গ্রিসের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরাইলি আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলোকে একত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ