হোম > বিশ্ব

তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, প্রতি ব্যারেল প্রায় ১১৮ ডলার

আলজাজিরা

বিশ্ববাজারে তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ১১৮ ডলারে ওঠে। ইরান যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে ট্যাংকারে একের পর এক ঘটনার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধের উত্তেজনা আরো বাড়তে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর মধ্যে হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা ও মাইনে আঘাত পাওয়ার খবর সরবরাহ সংকটের আশঙ্কা আরো বাড়িয়েছে।

গতকাল ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলার ৬৪ সেন্টে স্থির হয়েছে। লেনদেনের একপর্যায়ে এই দাম ১১৮ ডলারে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ১ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৪ ডলার ১২ সেন্ট।

অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।

এদিকে গতকাল হরমুজ প্রণালিতে সুপারট্যাংকারে চারটি ঘটনার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) । তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাংকার মাইনে আঘাত পেয়েছে। এসব ঘটনায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

এএম

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন

হরমুজে জাহাজ চলাচল বাড়লেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৭০ শতাংশ কম

সামরিক উপায়ে ইরান যুদ্ধ বন্ধ সম্ভব নয়, জার্মান চ্যান্সেলর

সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আবু মুসাসহ তিন দ্বীপ নিয়ে আমিরাতের দাবিতে কানাডার সমর্থন, প্রতিবাদ ইরানের

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকার ওহানাকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ইস্যুতে সৌদি-রাশিয়ার বৈঠক