হোম > বিশ্ব

নেতানিয়াহুকে ‘যুদ্ধের হিরো’ বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধের হিরো’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু একজন ভালো মানুষ। তিনি গাজায় লড়াই করছেন, তিনি যুদ্ধের হিরো। আমরা একসাথে কাজ করেছি। তিনি যুদ্ধের হিরো, আমার মনে হয় আমিও তাই।’

গাজা যুদ্ধের জন্য নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘তারা তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করছে।’

তবে তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নাকি ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার কথা বলেছেন তা স্পষ্ট নয়। এরআগে গত জুন মাসে, ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর দুর্নীতির বিচার খারিজ করার আহ্বান জানান।

দুর্নীতি মামলায় ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিচারকাজ চলছে। তিনিই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন।

সাক্ষাতকারে ট্রাম্প আরো বলেন, হামাসের সাথে অতীতের আলোচনায় তিনি ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ‘কঠোর পরিশ্রম’ করেছেন।

তিনি আরো বলেন, ‘আমিই সেই ব্যক্তি যিনি সকল জিম্মিদের ফিরিয়ে এনেছি। যারা ফিরে এসেছে তাদের কাছ থেকে পাওয়া অনেক চিঠি আমার কাছে এসেছে। এরারা কেউই ফিরে আসতো না, তবে আমি তাদের ফিরিয়ে এনেছি।’

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার অভিযোগ আনেন তিনি। ট্রাম্প বলেন, ‘এটা আশ্চর্যজনক যে শুমারের মতো ডেমোক্র্যাটরাও ফিলিস্তিনি। আপনি জানেন, তিনি এখন একজন ফিলিস্তিনি সিনেটর। আমরা তাকে নিউইয়র্কের ফিলিস্তিনি সিনেটর বলি।’

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ