হোম > বিশ্ব

ইরানে আবারো হামলার হুমকি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে আবারও হামলা চালানো হবে। বৃহস্পতিবার তিনি হুমকি দেন। খবর রয়টার্সের।

কাৎজের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহানসহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। ইসরাইলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘যদি আমাদের ফিরে আসতে হয়, তাহলে আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব।’

গত জুনে আকস্মিকভাবে ইরানে হামলা চালায় ইসরাইল। মাসে ১২ দিনের যুদ্ধের ফলে আঞ্চলিক সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। গত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রও তেহরানে হামলা চালায়।

আরএ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা