হোম > বিশ্ব

ইসলামাবাদে থাকুন, কিছু একটা ঘটতে পারে, সাংবাদিককে ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

প্রতিবেদনে বলা হয়, ফোনে নেওয়া প্রথম সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আলোচনা চলছে, কিন্তু কিছুটা ধীরগতিতে।’

নিউ ইয়র্ক পোস্টে জানায়, প্রায় আধ ঘণ্টা পর ট্রাম্প তাদের প্রতিনিধিকে আবার ফোন করেন। বলেন, ‘আপনার সেখানেই (ইসলামাবাদে, যেখানে প্রথম দফা আলোচনা হয়েছিল) থাকা উচিত, কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, এবং আমরা সেখানে যাওয়ার দিকেই বেশি আগ্রহী।’

ট্রাম্প আরো বলেন, ‘এর সম্ভাবনাই বেশি, জানেন কেন? কারণ ফিল্ড মার্শাল (পাকিস্তানের সেনাপ্রধান) দারুণ কাজ করছেন।’

এর আগে পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি ‘প্রিয়’ বলে অভিহিত করেছিলেন।

সূত্র: বিবিসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের