হোম > বিশ্ব

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, বন্ধ কয়েকটি ইউনিট

আমার দেশ অনলাইন

উপসাগরীয় দেশগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শুক্রবার সকালে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কেপিসি জানায়, তাদের তেল শোধনাগার একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ড্রোন হামলার পর মিনা আল আহমাদি শোধনাগারের একটি ইউনিটে লাগা আগুন ছড়িয়ে পড়ে। জরুরি কর্মীরা মিনা আল-আহমাদি শোধনাগারে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং কিছু ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

ইরানের সাউথ পার্স গ্যাসফিল্ডে ইসরেইলের হামলার পর ইরান পাল্টা হামলা চালাচ্ছে, যার রোষের অগ্রভাগে রয়েছে উপসাগরীয় দেশগুলো।

পবিত্র রমজান মাস শেষে উপসাগরীয় দেশগুলো ঈদুল ফিতর উদ্‌যাপন করলেও এই যুদ্ধ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প