হোম > বিশ্ব

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। তাই আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ইরানে চলমান ‘অবৈধ যুদ্ধ’ বন্ধে কাজ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেবি ওয়াসারম্যান শুলৎজ। খবর আলজাজিরার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেবি ওয়াসারম্যান বলেন, ‘মাগা উগ্রপন্থিরা আমাদের দেশকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ফিরিয়ে আনবে এবং উগ্রবাদ বন্ধ করবে।’

ট্রাম্পের সমর্থকদের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) উল্লেখ করে তিনি এসব মন্তব্য করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা।

এমএমআর

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

বুলডোজার চালাতে হলে আমাদের ওপর দিয়ে চালানÑবিজেপিকে মমতা

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক