হোম > বিশ্ব

২০১৪ সালে নিহত ইসরাইলি সেনার লাশ ফেরত দিলো হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজায় ২০১৪ সালে নিহত এক ইসরাইলি সেনার লাশ হস্তান্তর করেছে হামাস। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে গাজা থেকে ইসরাইলি বাহিনীর কাছে ওই সেনার লাশ হস্তান্তর করা হয়। খবর আল জাজিরার।

২০১৪ সালে গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় নিহত হন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। তিনি ২০১৪ সালের যুদ্ধ চলাকালে হামাসের সুরঙ্গ ধ্বংসের অভিযানে অংশ নিয়েছিলেন। তার লাশ শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার জন্য নেয়া হয়েছে।

নেতানিয়াহু বলেন, এতদিন ধরে লাশ আটকে রাখা তার পরিবারের জন্য চরম যন্ত্রণাদায়ক ছিল। লাশ ফেরত পাওয়ায় এখন পরিবার তাকে ধর্মীয় মর্যাদায় দাফন করতে পারবে। হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস জানায়, রাফাহর ইয়াবনা শরণার্থী শিবিরের এক টানেল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

গোল্ডিনের লাশ শনাক্ত হলে এখনো গাজায় চারজন নিহত বন্দির লাশ ফিরিয়ে আনা বাকি থাকবে। এ পর্যন্ত হামাস ২০ জীবিত বন্দি ও ২৩টি লাশ হস্তান্তর করেছে। প্রতিটি লাশের বিপরীতে ইসরাইল ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিচ্ছে বলে হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন।

১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ১০ হাজারের বেশি মানুষ ইসরাইলে আটক রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ২৪১ ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু