হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ রোববার ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তির সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি ইরানি কর্মকর্তারা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানিরা সমঝোতা স্মারকের খসড়া পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এ কথা জানানোর পর এখন ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।

আরাগচি চুক্তির বিষয়বস্তু সম্পর্কেও একটি ধারণা দিয়েছেন। তিনি বলেন, এর দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে যুদ্ধ শেষ করার ওপর মনোযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন—পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞার বিবরণ ৬০ দিন মেয়াদি দ্বিতীয় ধাপের জন্য রাখা হয়েছে।

তিনি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে চুক্তির সমর্থক ও বিরোধী উভয়ই রয়েছে। সবশেষে একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, চুক্তি থেকে লেবাননকে বাদ দেওয়া হবে না। হরমুজ প্রণালি, নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজের নতুন ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছেন তিনি। তেহরান থেকে আলজাজিরার প্রতিনিধি আলমিগদা আলরুহাইদ বলেন, এই চুক্তিটি আজ রোববার বা আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন