হোম > বিশ্ব

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে থাকুক ইরানও: খামেনির উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ইসরাইলি হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ইরানকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

রবিবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান, সৌদি আরব ও পাকিস্তান মিলে একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির দিকে এগোতে পারে। তিনি আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রিয়াদে স্বাক্ষরিত সৌদি-পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়, যেকোনো একটি দেশের ওপর আক্রমণ হলে তা উভয়ের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে এবং যৌথ প্রতিক্রিয়া দেওয়া হবে। এই চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।

চুক্তি স্বাক্ষরের একদিন পর দোহায় অনুষ্ঠিত হয় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন, যেখানে গাজায় ইসরাইলি হামলা ও কাতারে হামাস নেতাদের ওপর বিমান হামলার বিষয়টি আলোচিত হয়। ওই হামলার পর থেকে ইরান ও পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি ইসলামিক সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন, যা ন্যাটোর আদলে পরিচালিত হবে।

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত