হোম > বিশ্ব

মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দ্বীপরাষ্ট্র মরিশাসের প্লেইন-দে-পাপায়েস এলাকার মসজিদ রোডে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন ৩৬ বছর বয়সি মোহাম্মদ মিরাজ হোসেন, ৩৭ বছর বয়সি হোসাইন মোহাম্মদ বেলাল এবং ২৫ বছর বয়সি সিকদার ‍জুবায়েদ ইসলাম।

গত বুধবার সন্ধ্যার শুরুতে কনটেইনার সংরক্ষণের একটি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় শ্রমিকেরা একটি কন্টেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামানোর কাজ করছিলেন। হঠাৎ বাক্সগুলো তাদের ওপর পড়ে গেলে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাঠের বাক্সের নিচে আটকে পড়া লাশ উদ্ধার করেন।

নিহত তিনজনই প্লেইন-দে-পাপায়েস এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) সরবরাহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে নিয়োগকর্তাকে। পাশাপাশি পরিবারের ইচ্ছা অনুযায়ী লাশ বাংলাদেশে পাঠানোর যাবতীয় ব্যয়ও বহন করতে হবে প্রতিষ্ঠানটিকে।

সূত্র: ডেফি মিডয়া

আরএ

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর, ন্যায়বিচার পাওয়ার আশা বাংলাদেশের

প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে কেন ছাড় দিচ্ছে ইরান

পিট হেগসেথ ও মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ

ফ্রান্সজুড়ে রাজপথে সাড়ে পাঁচ লাখ মানুষ, বাজেট নিয়ে চাপে ম্যাক্রোঁ সরকার

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ

সরকার গঠনের পথে আইজেনকট, সমর্থন জানালেন ৬৭ আইনপ্রণেতা

ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন কে, জানা যাবে আজ