মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাবেই মধ্যবর্তী নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টিকে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হয়েছে। বুধবার হোয়াইট হাউসের নির্মাণাধীন বলরুম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরান যুদ্ধই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। ভ্যান্সের ওই বক্তব্যের সঙ্গে তিনি একমত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘বক্তব্যটি অনেকাংশেই সত্য। কারণ, স্বল্প মেয়াদে এই যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম কিছুটা বেড়ে গিয়েছিল।’