হোম > বিশ্ব

নেতানিয়াহু এখনো ভুল করছেন: সিনেটর বার্নি স্যান্ডার্স

আতিকুর রহমান নগরী

সিনেটর বার্নি স্যান্ডার্স

সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যেন জড়িয়ে না পড়ে—সে বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন, যার পরিণতি ছিল ভয়াবহ। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়া উচিত। নেতানিয়াহু তখন যেমন ভুল ছিলেন, এখনো তিনি তেমনি ভুল করছেন। আমরা যেন কোনোভাবেই নেতানিয়াহুর এই যুদ্ধের অংশ না হই।

স্যান্ডার্স উল্লেখ করেন, ২০০২ সালে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে এসে নেতানিয়াহু বলেছিলেন, ইরাকের তৎকালীন নেতা সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছেন। সে সময় নেতানিয়াহু বলেছিলেন, ‘যদি সাদ্দামের শাসন সরিয়ে ফেলা যায়, তবে তা পুরো অঞ্চলে বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে।’ পরবর্তীতে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে।

স্যান্ডার্স বলেন, ‘নেতানিয়াহু ভুল ছিলেন।’ তিনি আরো বলেন, ‘ইরাক যুদ্ধের ফলে ৪ হাজার ৪৯২ মার্কিন সেনা প্রাণ হারান, আহত হন ৩২ হাজারের বেশি, আর এতে খরচ হয় প্রায় ৩ ট্রিলিয়ন ডলার। সেই যুদ্ধে লক্ষাধিক ইরাকি নাগরিকও প্রাণ হারান। নেতানিয়াহু তখন যেমন ভুল ছিলেন, এখনো তিনি তেমনি ভুল করছেন। আমরা যেন কোনোভাবেই নেতানিয়াহুর এই যুদ্ধের অংশ না হই।’

সূত্র: আনাদোলু

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০