হোম > বিশ্ব

৪ আফগান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

আফগানিস্তানের তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং একথা জানান। অস্ট্রেলিয়া সরকারের অভিযোগ, এই কর্মকর্তারা আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়ন এবং সুশাসন ক্ষুন্ন করার সঙ্গে জড়িত ছিলেন। খবর জিও নিউজের।

২০২১ সালের আগস্টে ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় আস্ট্রেলিয়া। পশ্চিমা সমর্থিত বাহিনী তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর তারা দুই দশক ধরে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয় এবং তাদের বিরুদ্ধে লড়াই করে।

আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে তালেবান সরকার শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার ও স্বাধীনতাকে সীমিত করায় সমালোচিত হয়েছে। তালেবান বলেছে, তারা ধর্মীয় আইন এবং স্থানীয় রীতিনীতির ব্যাখ্যা অনুসারে নারীর অধিকারকে সম্মান করে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকবেন তিন তালেবান মন্ত্রী এবং গোষ্ঠীর প্রধান বিচারপতি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ‘শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা এবং জনজীবনে অংশগ্রহণের ক্ষমতার ক্ষেত্রে’ নারীদের অংশগ্রহণ সীমিত করেছে।

আরএ

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত